মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার মেহেরপুর রেডক্রিসেন্ট কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব গোলাম রসুল।
প্রতিবেদন পাঠ করেন ইউনিটের সেক্রেটারী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য এ্যাডঃ খঃ একরামুল হক হীরা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির কার্য নির্বাহী সদস্য হাজী আশকার আলী, একেএম আতাউল হাকিম লালমিয়া, আলাউদ্দীন মাষ্টার প্রমুখ। উপস্থিত ছিলেন,ইউনিট লেভেল কর্মকর্তা জিয়াউল হাসান সহ আজীবন সদস্যগন। সভায় ২০১১ সালের অডিট অনুমোদন ও ২০১৩ সালের বাজেট পেশ করা হয়।