বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের মৌলিক ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 29, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সদস্যদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসার উপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট সদস্যদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসার উপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার একরামুল হকী, যুব প্রধান শামসুজ্জোহা সোহাগ প্রমূখ। তিনদিনের প্রশিক্ষণ ৩০ জন অংশগ্রহণ করছে।