বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 27, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগ কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ । মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে শাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, সদস্য আব্দুর রব বিশ্বাস, এডভোকেট শফিকুল আলম, যুব রেড ক্রিসেন্টের প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মেহেরপুর জেলার ৩শ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করবে।