মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা।
মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৪শ জন শীতার্থদের কম্বল প্রদান করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সাজ্জাদুল আনাম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ, ইউনিট লেভেল অফিসার মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন