বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির হিট অ্যাকশন ডে উপলক্ষে র‍্যালির আয়োজন

By মেহেরপুর নিউজ

June 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ হিট অ্যাকশন ডে উপলক্ষে র‍্যালি ও পথ নাটকের আয়োজন করা হয়।

রবিবার সকালে মেহেরপুর শহরের পাবলিক লাইব্রেরির মোড়ে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়। যুব রেডরিসেন্ট এর সদস্যরা পথনাটকে অভিনয় করেন। এর আগে মেহেরপুর জেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টে চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, জেলা গভর্নিং বডির সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ।