মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের উদ্দোগে জেলা রেড ক্রিসেন্ট এর নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান গোলাম রসূল, ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা কে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় মেহেরপুর জেলা কমিটির সদস্যরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সদস্য আশকার আলী,জিয়ার উদ্দিন বিশ্বাস, আব্দুর রব বিশ্বাস, এ্যাড,খন্দকার আব্দুল মতিন, মিজানুর রহমান রানা,যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান খন্দকার সামসুজোহা সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন।