বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা রোভারের গ্রুপ সভাপতিদের ওয়ার্কসপ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 18, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে মেহেরপুর জেলা রোভারের গ্রুপ সভাপতিদের ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলাইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার এম এম আরাফাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা রোভারের কমিশনার রফিকুল ইসলাম, খুলনা বিভাগের রোভার নেতা শহিদুল ইসলাম, উপ-আঞ্চলিক কমিশনার শরিফ উদ্দিন, গ্রুপ সম্পাদক ডঃ তৌফিক আহমেদ, ডিআরএসএল আনোয়ার হোসেন, মেহেরপুর জেলা সম্পাদক ফররুখ আহমেদ প্রমূখ।