বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমেদের মেডেল অফ মেরিট’ অ্যাওয়ার্ড লাভ

By মেহেরপুর নিউজ

March 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা রোভার এর সম্পাদক ও ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফররুখ আহমেদ ( উডব‍্যাজার) কে বাংলাদেশ স্কাউটস এর সম্মানসূচক ‘মেডেল অফ মেরিট’ অ্যাওয়ার্ড এ ভূষিত করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস এর ৫১ তম বার্ষিক কাউন্সিল অধিবেশনে তাকে সম্মানসূচক ‘মেডেল অফ মেরিট’ অ্যাওয়ার্ড এ ভূষিত করা হয়। ইতিপূর্বে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ সম্পাদক হওয়ার গৌরব অর্জন করেন।

ফররুখ আহমেদ প্রায় ২০ বছর স্কাউট আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। এবং জেলা রোভারের সম্পাদক সহ বিভিন্ন পদ ও রোভার স্কাউটের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস‍্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।ফররুখ আহমেদ সম্মানসূচক ‘মেডেল অফ মেরিট’ অ্যাওয়ার্ড এ ভূষিত হয় রোভারসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।