বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা রোভার স্কাউটের আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 03, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা রোভার স্কাউটের উদ্যোগে জেলা আঞ্চলিক রোভার মুট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউট এর কমিশনার রফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক ফররুখ আহমেদ, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধক্ষ্য রমজান আলী প্রমূখ।