মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ অক্টোবর: মেহেরপুর জেলা রোভার স্কাউটসের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, জেলা রোভারের সভাপতি আনোয়ার হোসেন, প্রভাষক নূরুল আহমেদ প্রমুখ।