মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারি: মেহেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে প্যানেল আইনজীবী ও তাদের দরখাস্তকারীদের সুবিধা,অসুবিধা ও তদারকি সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মেহেরপুর জেলা জজ আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ ডি এম মোড়ল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,যুগ্ম জেলা জজ এম এ হামিদ, সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজানুর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মহিবুল হাসান,সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট পল্লব ভট্রাচার্য, সাধারন সম্পাদক মারুফ আহমেদ বিজন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, জেল সুপার আবুল কালাম আজাদ, প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট সাথী বোস, আফরোজা বেগম ফাতেমা, মনিরা হাসান মিলি, নার্গিস সুলতানা, এমএম রুস্তুম আলী, প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, আব্দুল জব্বার প্রমুখ। আলোচনা সভায় জেলা লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।