বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা শিশু একাডেমীর আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 30, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কক্ষে মেহেরপুর জেলা শিশু একাডেমীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শফিউল আজম, ইন্সপেক্টর তরিকুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা শারমিন আজহার প্রমূখ।