শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারি: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা, নুরুল আহমেদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান, সদস্য জসিউর রহমান বকুল, ফৌজিয়া আফরোজ তুলি, বারিকুল ইসলাম লিজন প্রমুখ।