টপ নিউজ

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি করোনার প্রতিরোধে শিল্প শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

September 12, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে করোনার প্রতিরোধে শিল্প শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল আলম, কালচারাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।