টপ নিউজ

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে ১৩ জন প্রার্থী

By মেহেরপুর নিউজ

March 09, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে ১০ টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সুজন দাশগুপ্ত এর কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের সহ-সভাপতি পদে নুরুল আহমেদ ও ফৌজিয়া আফরোজ তুলি, সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ও নিশান সাবের, সহ-সম্পাদক পদে আলি রেজা বিছু, মোহিত আলী, আব্দুল্লাহ আল মামুন এবং নির্বাহী সদস্য পদে আবুল হাসনাত দিপু, মৌসুমী ঢালী,জাহিদ হাসান রাজিব, সুলতানা রাজিয়া টনি, মিনারুল ইসলাম এবং রিন্টু রহমান। বুধবার মনোনয়নপত্র বাছাই হবে এবং আগামী ২০ মার্চ জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন অনুষ্ঠিত হবে।