মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে একাডেমির কার্যনির্বাহিনী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে কার্যনির্বাহী কমটির সভায় অন্যদের মধ্যে সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য প্রফেসর হাসানুজ্জামান মালেক, ফৌজিয়া আফরোজ তুলি, আব্দুল মুহিত, মিনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম জেলা শিল্পকলা একাডেমীতে এসে পৌঁছালে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন ও স্বাগত জানান। সভায় জেলার শিল্প- সংস্কৃতির চর্চা ও বিকাশে প্রশিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারুপ করা হয়। এছাড়া বাঙালি সংস্কৃতি ও এ জেলার বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও পরিচর্যা করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।