মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনকে ঘিরে পুরো মেহেরপুর জুড়ে আলোচনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে অফিসপাড়া পর্যন্ত শিল্পকলার নির্বাচন নিয়ে আলোচনা চলছে। বিগত জোট সরকারের আমলে শেষবারের মত জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর আগামী ১০ মার্চ নির্বাচনের দিন ধার্য্য করা হয়। এবারের নির্বাচনে রেকর্ড পরিমান ৩ হাজার ৫৭ জন ভোটার ভোটদানের সুযোগ লাভ করেছে। এসমস্ত ভোটাদের মন জয় করতে ১০ টি সদস্য পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। সকাল থেকে শুরু করে প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারস্থ হচ্ছেন।
সব প্রার্থীরাই জেলা শিল্প কলার উন্নয়নের ফুলঝুরি আওড়াচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে সবচেয়ে মজার বিষয় হলো অধিকাংশ ভোটারই জানেন না যে, তারা শিল্পকলা একাডেমির সদস্য। এক্ষেত্রে প্রার্থীদেরও হিমশিম ক্ষেতে হচ্ছে ভোটারদের খুঁজে বের করতে। তার পরও ২২ প্রার্থীর সকলেই জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।