মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মার্চ: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার শুরু হয়েছে ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহন। সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এবারের নির্বাচনে স্মরনকালের রেকর্ডসংখ্যক ৩ হাজার ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এবারের নির্বাচনে ১০ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছে। প্রার্থীরা হলেন,মে:সাইদুর রহমান,নুরুল আহমেদ,আশরাফ মাহমুদ, মো:আ:ওয়াদুদ,সাবিনা ছাত্তার মিতা,মো:জশিউর রহমান বকুল,বিএম জাহিদ হাসান রাজিব,মোমিনুল ইসলাম,এএইচএম আতিকুর রহমান,নিশান সাবের,মো:রফিকুর রহমান বাবলু,মো:মফিজুর রহমান মফিজ,মো:আ:লতিফ,মো:আসফারুল হাসান সুমন,মো:মোস্তাফিজুর রহমান,মো:আব্দুল্লাহ আল মামুন রাসেল,মো:গোলাম আম্বিয়া,মহিদুল ইসলাম মহিত,এম সাইদুর রহমান,মো:বারিকুল ইসলাম লিজন,মো:আব্দুল মজিদ,মো:মানিক হোসেন প্রমূখ।