বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

By Meherpur News

May 20, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির আনসারী, মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক,ইন্সপেক্টর বজলুর রহমান,বি আর টি এর ইন্সপেক্টর জিয়াউর রহমান,মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, জেলা ট্রাক, ট্রাঙ্ক লরি, কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব প্রমুখ উপস্থিত ছিলেন।