মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস আহমেদ, বিআরটিএ জাহাঙ্গীর আলম প্রমূখ