মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,এলজিউডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুল হাসান মালিক,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একে এম শফিউল আযম,জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল আলম প্রমুখ।
মেহেরপুর জেলা কর্ণধার কমিটির সভা পরে একই স্থানে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন আবদুস শহীদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম,এলজিউডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুল হাসান মালিক,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একে এম শফিউল আযম,জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল আলম প্রমুখ।