বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা সমবায় অফিসের ৫ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমবায় অফিসের সরেজমিনে তদন্তকারী কর্মকর্তা ইদ্রিস আলী, গাংনী উপজেলা কর্মকর্তা মিলন কুমার দাস, জেলা সমবায় অফিসের পরিদর্শক এইচ এম শাহরিয়ার, হিসাবরক্ষক হাফিজুর রহমান, এবং অফিস সহকারি পারভেজ আলী বিভিন্ন সময়ে অন্যত্র বদলি হওায়য় ওই পাঁচ জনকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেহেরপুর জেলা সমবায় অফিস।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা সমবায় অফিস মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমবায় অফিসার জসিম উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত মিলন কুমার দাস, ইদ্রিস আলী,এইস এম শাহরিয়ার, হাফিজুর রহমান, পারভেজ আলী, গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, মুজিবনগর উপজেলা কর্মকর্তা অশোক কুমার দাস, জাহাঙ্গীর আলম, পরিদর্শক নুরুজ্জামান, হুমায়ুন কবীর, সহকারী পরিদর্শক রোকনুজ্জামান তুষার প্রমূখ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।