মেহেরপুর নিউজ:
জাতীয় শুদ্ধাচার নীতিমালা মোতাবেক শুদ্ধাচার চর্চাই উৎসাহ প্রদানের নিমিত্তে মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দীন খুলনা বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১-এ ভূষিত হয়েছেন।
জাতীয় শুদ্ধাচার নীতিমালা ২০১৭ অনুযায়ী শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের নিমিত্তে মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীমউদ্দীনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতন এবং সনদপত্র প্রদান করা হয়েছে।