টপ নিউজ

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক ও হুইল চেয়ার বিতরণ

By মেহেরপুর নিউজ

September 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল হুইল চেয়ার ও চেক বিতরণ করেন। জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান এর সভাপতিত্বে হুইল চেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে ৪৫ জনকে হুইল চেয়ার এবং ৬৭ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট পল্লব ভট্টাচার্য্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমূখ উপস্থিত ছিলেন।