মেহেরপুর নিউজ:
জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থাকে মেহেরপুরের বিভিন্ন গ্রামের ৪ জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অন্যদের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা সুলতানা। জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা প্রমূখ উপস্থিত ছিলেন।