বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা সমাজসেবা অফিসের কর্মচারীদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

November 26, 2019

মেহেরপুর নিউজ:

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক একই অফিসের নৈশপ্রহরী আব্দুর রাজ্জাককে নির্যাতন করায় মেহেরপুর জেলা সমাজসেবা অফিসের কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা সমাজসেবা অফিস কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির উপ-মহাসচিব এসএম রুহুল আমিনের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মতিয়ার রহমান, কামরুল ইসলাম, ফারুক আহমেদ, সিরাজুল ইসলাম, শাহীন ইকবাল, তাওফিক এলাহি, বিলকিস হেলেন ববি, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, তন্ময় কুমার সাহা শহিদুল ইসলাম প্রমূখ অংশগ্রহন করেন।