বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 07, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা সরকারি গণ-গ্রন্থাগার মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, ড. গাজী রহমান, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।