অন্যান্য

মেহেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপপরিচালক শেখ ইফতেখার হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম প্রমুখ।