বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ড.গাজী রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।