বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্কাউটসের আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 15, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা স্কাউটসের উদ্যোগে  বুধবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, জেলা স্কাউটসের সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, উপজেলা সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।