শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর জেলা স্কাউটস এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 27, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্টঃ

মেহেরপুর জেলা স্কাউট’স এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ ২৭ আগস্ট শুক্রবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন জেলা স্কাউট’স এর সভাপতি ও মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন বেমব্রম। সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্কাউটস এর ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, রমজান আলী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ ।