বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কের মাতা হূদরোগে আক্রান্ত

By মেহেরপুর নিউজ

August 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির মাতা হাদিসা খাতুন হূদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার দুপুরের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি তার মায়ের আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।