বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্যামপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

By মেহেরপুর নিউজ

September 02, 2020

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালের দিকে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনামুল বৃক্ষরোপণ ও চারা বিতরণ এর উদ্বোধন ঘোষণা করেন। এসময় সেখানে অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, আরিফুল ইসলাম সুবহান সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন