বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

November 29, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীর জনমনে বিভ্রান্তি মূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফু এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, আরিফুল ইসলাম সোভান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু, শহরনসভাপতি কামাল হোসেন জুয়েল, গাংনী উপজেলা আহবায়ক দেলোয়ার হোসেন মিঠু,গাংনী পৌর যুগ্ম আহবায়ক জীবন প্রমুখ।