বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

February 21, 2021

মেহেরপুর নিউজ :

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার সন্ধ্যায় সদর উপজেলা গোপালপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাতাব আলী। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।