বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিজনের বিরুদ্ধে কারণ দর্শানাে নােটিশ

By মেহেরপুর নিউজ

March 15, 2023

 মেহেরপুর নিউজ :

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা করায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রাবিকুল ইসলাম লিজনের বিরুদ্ধে কারণ দর্শানাে নােটিশ দেয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত কারণ দর্শানাে নােটিশ রাবিকুল ইসলাম লিজন প্রদান করা হয়। জানা যায় ,ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনােনিত নৌকা মার্কা প্রার্থীর বিপক্ষ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাবিকুল ইসলাম লিজন সতন্ত্র প্রার্থী তার বাবার পক্ষে প্রচার-প্রচারণা করে আসছিলেন। এ কারণে তাকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানাের জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়।