বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সড়কে অবস্থান

By মেহেরপুর নিউজ

October 28, 2023

মেহেরপুর নিউজ:

জামায়াত-বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সড়কে অবস্থান নিয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সড়ক অবস্থান নেয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির নির্দেশনায়, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মোড় থেকে শুরু করে মোটরসাইকেল যোগের নেতা কর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কমিউনিটি সেন্টার চত্বরে এসে শেষ করা হয়।

এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব রাশেদুল হাসান আনন্দ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাহিমুজ্জামান রিয়াদ, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন, সদস্য সচিব আইয়ুব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ খান প্রমুখ।