বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 15, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বাজারে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। মক্তব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান। বক্তব্য রাখেন আল হাবিব।পরে সেখানে খাবার বিতরণ করা হয়।