অন্যান্য

মেহেরপুর-ঝাউবাড়িয়া সড়কে মোটরসাইকেল ছিনতাই

By মেহেরপুর নিউজ

March 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৫ মার্চ: মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সড়কে ছিনতাইকারীরা হামলা চালিয়ে পিতা পুত্রকে বেধে রেখে তাদের ব্যাবহৃত মোটরসাইকেল (জিংফু-১০০সিসি),২টি মোবাইল এবং ৫’শ টাকা ছিনিয়ে নিয়েছে। জানা গেছে,সোমবার রাত ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের পঞ্চু শেখের ছেলে সিদ্দিক ও তার পুত্র আরিফুল পারিবারিক কাজে নিজ বাড়ি থেকে ঝাউবাড়িয়া যাচ্ছিল। পথিমধ্যে তার মেহেরপুর ঝাউবাড়িয়া সড়কে পৌছালে ১০/১২ জনের একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারী পিতা পুত্রকে অস্ত্রের মুখে ভয় ভিতি দেখিয়ে একটি গাছের সাথে বেধে রেখে তাদের ব্যাবহৃত মোটর সাইকেল, ২টি মোবা্ইল এবং  তাদের কাছে থাকা ৫’শ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ছিনতাইকারীরা চলে গেলে নিজের চেষ্টায় তার বাধন খুলে বাড়ি ফেরে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।