বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

October 26, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মিকাইল হোসেন এবং আবু বক্কর ইলু নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে মিকাইল এবং আবুবক্কার কে গ্রেফতার করা হয়। মিকাইল মেহেরপুর শহরের মাঠপাড়ার আব্দুল্লাহর ছেলে এবং আবু বক্কর ইলু নতুন পাড়া মোমিন সরদারের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর টাউন ফাঁড়ি পুলিশের এসআই আবুল হাসেমের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।