বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর টাউন পুলিশ ফাঁড়ির হাবিলদারসহ জেলার ১৭ জনের এএসআই পদে পদোন্নতী লাভ

By মেহেরপুর নিউজ

October 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর: মেহেরপুর সদর টাউন পুলিশ ফাঁড়ির হাবিলদারসহ মেহেরপুর জেলার ১৭ হেড কনস্ট্রেবল এএসআই পদে পদোন্নতী লাভ করেছে। এ উপলক্ষে  পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে পদোন্নতী  লাভকারীদের র‌্যাংক ব্যাচ পরানো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার মির্জা আব্দুল­াহেল বাকি (পিপিএম সেবা) তাদের র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম,  পুলিশের আর আই আবুল কালাম আজাদ সেখানে উপস্থিত ছিলেন।