বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালির

By মেহেরপুর নিউজ

May 01, 2024

মেহেরপুর নিউজ:

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার সকালের দিকে এ র‍্যালি বের করা হয়।মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিবের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর শহরের ওয়াপদার মোড় থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ট্রাঙ্কলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের কুতুবউদ্দিন বাবু ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।