বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ট্রাফিক বিভাগের ভ্রাম্যমান অভিযান

By মেহেরপুর নিউজ

January 21, 2022

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালানো হয়েছে। শুক্রবার বিকালের দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের পুলিশ লাইনের কাছে এ অভিযান চালানো হয়।

সার্জেন্ট আমিনের নেতৃত্বে অভিযানে বেশকিছু গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করার পর গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ২ টি মোটরসাইকেল আটক এবং ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।