বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে চেকপোস্ট পরিচালনা

By মেহেরপুর নিউজ

September 26, 2021

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনা রোধকল্পে মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ চেকপোস্ট বসানো হয়।

মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) সরদার বুলবুল আহমেদ এর নেতৃত্বে চেকপোষ্টে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট আমিন, মিল্টন হোসেন, মেহেরপুর সদর থানার এসআই সুরুজ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।