বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ট্রাফিক বিভাগের ভ্রাম্যমান অভিযান

By মেহেরপুর নিউজ

January 20, 2022

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর কোর্ট সড়কে এ অভিযান চালানো হয়।

সার্জেন্ট আমিনের নেতৃত্বে অভিযানে বেশকিছু গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করার পর গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৪ টি মোটরসাইকেল আটক এবং ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।