বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ট্রেজারি শাখা পরিদর্শনে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক

By Meherpur News

April 02, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির ও নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় ট্রেজারি শাখা পরিদর্শন করেছেন।

বুধবার দুপুরের দিকে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে সঙ্গে নিয়ে ট্রেজারি শাখা পরিদর্শন করেন।

এর আগে তাঁরা ট্রেজারি শাখায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন।

পরে ট্রেজারি শাখার পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, হাবিবুর রহমান, খাদিজা খাতুন নৌরানী রহমান, ফারুকুল ইসলাম, তৌহিদুর রহমান, ট্রেজারি শাখার কর্মকর্তা আরেফিন প্রমুখ।