বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের নিজস্ব জমিতে উন্নয়ন কাজের উদ্বোধন

By Meherpur News

March 14, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের নিজস্ব জমিতে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির মাটিতে কোপ মেরে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।