বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 31, 2019

মেহেরপুর নিউজ, ৩১ মার্চ : মেরেহরপুর শহরের হোটেল বাজার এলাকায় মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল ফিতা কেটে ডায়াবেটিস হাসপাতালে উদ্বোধন করেন । এসময় সেখানে মোনাজাত করা হয়। পরে হাসপাতালে উপদেষ্টা রফিকুল আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় ।

এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, হাসপাতালের সত্বাধিকার জিএস জুয়েল, হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম রোকানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান মধু প্রমুখ।