মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া একাদশের উদ্যোগে অনুষ্ঠিত ডা. মশিউর রহমার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলায় আব্দুর রহমান স্মৃতি সংঘ জয়লাভ করেছে। শনিবার খন্দকারপাড়া রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আব্দুর রহমান স্মৃতি সংঘ ৫-১ গোলে বন্ধু একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের এনায়েত একাই ৫টি গোল করেন। বিজিত দলের হাফু একটি গোল করেন।