মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর:
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচন উপলক্ষে মোট ১১টি পদের অনুকুলে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, সহসভাপতি পদে সৈয়দ এহসানউল কবির আরিফ, কামরুল হাসান চাঁদু ও আলহাজ মোঃ রমজান আলী, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম শিলু এবং নির্বাহী সদস্য পদে আবদুস সামাদ বাবলু বিশ্বাস, আক্কাস আলী, নূ রুল ইসলাম, হাসানুজ্জামান হিলোন, আনোয়ারুল হক শাহি, আতর আলী ও আনিছুর রহমান ভল্টু। নির্বাচনে সহসভাপতি পদে ২ জনের স্থলে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাকি সব পদে মাত্র এক জন করে প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে।